শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা বিতরণ শুরু

প্রকাশ:

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানের অর্থ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুই হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজার ১৯ জন শিক্ষককে তাদের অবসর সুবিধা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, আজকের দিনটি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আজকের এই দিনে বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। আর এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শিক্ষকদের দীর্ঘদিনের জমে থাকা অশ্রু মুছতে যাচ্ছি।

এহছানুল হক মিলন জানান, সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ কর্মসূচির আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু কাজ করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

শেয়ার করুন