বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন তারেক রহমান

প্রকাশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সশরীরে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন। অনুষ্ঠানটি পরিচালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত গুণীজনেরা অংশ নিয়েছেন।

শেয়ার করুন