২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং তা ১৫ এপ্রিল শেষ হবে। এর আগে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
বিগত কয়েক বছর ধরে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে করোনা ভাইরাসের কারণে বিগত সরকারের চালু করা সেই পরীক্ষার স্বাভাবিক নিয়মে ছেদ পড়েছিল।





