১২ জুলাই ২০২৬, রবিবার ক্রীড়াপ্রেমীদের জন্য বেশ উত্তেজনার একটি দিন। দিনের শুরুতেই ফুটবল ভক্তদের নজর থাকবে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিকে। বড় মঞ্চে এই দুই দলের লড়াই নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ফুটবলের উত্তেজনার পাশাপাশি রাতে টেনিস কোর্টেও থাকছে বড় আকর্ষণ। উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন সিনার ও জভেরেভ। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে কে শেষ হাসি হাসেন, তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে টেনিস ভক্তরা।
WhatsApp-Image-2025-09-07-at-18.49.36c164e40f.jpg
prothomalo-bangla/2026-07-11/eq3t0qga/WhatsApp-Image-2025-09-07-at-18.49.36c164e40f.jpg





