সিঙ্গার বাজারে আনল বেকো প্রাইম্যাক্স কিউলেড ও মিনি এলইডি টিভি

প্রকাশ:

দেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পকে নতুন রূপ দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড স্থানীয় বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ‘বেকো প্রাইম্যাক্স সিরিজ’ টেলিভিশন লাইনআপ। তুরস্কের বিখ্যাত কোচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বেকো’র সহযোগী এই প্রতিষ্ঠানটি তাদের রূপান্তরের যাত্রার অংশ হিসেবে তুর্কি ইঞ্জিনিয়ারিং ও বৈশ্বিক প্রযুক্তি বাংলাদেশি গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নতুন সিরিজটি বাজারে নিয়ে এসেছে।

উন্মোচিত বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজটি কিউলেড এবং মিনি এলইডি উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিউলেড সিরিজটি ৪৩, ৫০, ৫৫ এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ফ্ল্যাগশিপ ৭৫ ইঞ্চি মডেলে রয়েছে উন্নত কিউডি (QD) মিনি এলইডি প্রযুক্তি, যা দর্শকদের দেবে সিনেমাটিক অভিজ্ঞতা। আধুনিক জীবনযাত্রার কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে কোয়ান্টাম ডট প্রযুক্তি, এমইএমসি (MEMC) সহ এইচএসআর (HSR) ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, ফার-ফিল্ড ভয়েস কন্ট্রোল এবং অফিশিয়াল গুগল টিভি প্ল্যাটফর্ম। ফলে নেটফ্লিক্স, ইউটিউব ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপগুলো সহজেই ব্যবহার করা যাবে।

নতুন এই লাইনআপ সম্পর্কে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এইচ. এম. ফাইরোজ বলেন, বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজের উন্মোচন বাংলাদেশি গ্রাহকদের কাছে বৈশ্বিক প্রযুক্তি এবং তুর্কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি তাদের, তারই প্রতিফলন। তাদের রূপান্তরের যাত্রা এবং স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে তারা বিশ্বমানের উদ্ভাবন সবার জন্য সহজলভ্য করছেন এবং পুরো বাংলাদেশজুড়ে গ্রাহকদের উন্নত গুণমান ও আধুনিক প্রযুক্তি নিশ্চিত করছেন।

গ্রাহকদের নিশ্চিন্ত ব্যবহারের জন্য বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজের সঙ্গে রয়েছে ৪ বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে ওয়াল মাউন্টিং ও ফ্রি ইন্সটলেশন সুবিধা, যা সিঙ্গার বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে প্রদান করা হবে। নতুন এই সিরিজটি এখন থেকে সারা দেশের সিঙ্গার-বেকো শোরুম, অনুমোদিত ডিলার আউটলেট এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন