শ্যামনগরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ কর্মী

প্রকাশ:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ১৩ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। গত শুক্রবার (৭ আগস্ট) বিকালে ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা নতুন এই রাজনৈতিক দলে নাম লেখান।

অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য এবং পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ এবং অ্যাডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে জামায়াতের ওই ১৩ জন কর্মী ড. মোঃ মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

শেয়ার করুন