যেকোনো আন্দোলনে নজরুলই প্রধান অনুপ্রেরণা: রুহুল কবির রিজভী

প্রকাশ:

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কবিকে স্মরণ করে বলেন, কাজী নজরুল ইসলাম জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি যুগান্তরের কবি।

রুহুল কবির রিজভী বলেন, যেকোনো অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে নজরুল আমাদের শিখিয়েছেন। যেকোনো আন্দোলন ও সংগ্রামে তিনি প্রধান অনুপ্রেরণা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণীই আমাদের রুখে দাঁড়াতে শেখায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই ছিল মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়।

শেয়ার করুন