রাবিতে রবীন্দ্র ও নজরুলসংগীতের বৈচিত্র্য নিয়ে দুই দিনব্যাপী সেমিনার

প্রকাশ:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের আয়োজনে ‘রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের সাংগীতিক বৈচিত্র্য’ শীর্ষক এক জাতীয় সেমিনার শুরু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে দুই দিনব্যাপী এই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন। সংগীত বিভাগের সভাপতি প্রফেসর সনজিদা মইদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

সেমিনার উদ্বোধনকালে উপাচার্য বলেন, রবীন্দ্রসংগীত মানবিকভাব ও প্রকৃতির সূক্ষতাকে স্পর্শ করে এবং নজরুলসংগীত স্বাধীনচেতা, বিপ্লবী ও সমাজ সংস্কারক শক্তিকে প্রেরণা জোগায়। তিনি আরও উল্লেখ করেন, এই দুটি সংগীতধারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল রত্ন। তাঁদের গানের বাণী, সুর ও ছন্দের বৈচিত্র্য কেবল শিল্পের দিক থেকে নয়, বরং আমাদের মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশেও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনব্যাপী এই সেমিনারের প্রথম দিন বুধবার দুটি একাডেমিক সেশনে ৯টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে চারটি একাডেমিক সেশনে মোট ১৬টি প্রবন্ধ উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

দুই দিনব্যাপী এই সেমিনারের প্রথম দিন আজ বুধবার ২টি একাডেমিক সেশনে ৯টি প্রবন্ধ এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার ৪টি একাডেমিক সেশনে ১৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে।

শেয়ার করুন