শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তিনি পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করেন।





