হারানো সম্মান ও মানসিক শান্তি কি রাষ্ট্র ফিরিয়ে দেবে? প্রশ্ন পরীমণির

প্রকাশ:

চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি। সেই সময় এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তাঁকে টানা ২০ দিন কারাভোগ করতে হয়েছিল। ঘটনার দীর্ঘ সময় পার হওয়ার পর ১০ জুলাই শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে পরী মণি দাবি করেন, ২০২১ সালের ৪ আগস্ট তাঁকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ কোনো মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি উল্লেখ করেন যে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পোস্টের এক পর্যায়ে তিনি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন, রাষ্ট্র কি তাঁর হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি এবং জীবনের সেই মূল্যবান সময়গুলো আদৌ ফিরিয়ে দিতে পারবে?

সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‍্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম পরী মণির গ্রেপ্তার ও কারাবাসের ঘটনা নিয়ে মুখ খোলেন। এই বিষয়টি নিজের ফেসবুকের মন্তব্যঘরে শেয়ার করে কিছু সত্য প্রকাশ্যে আনার জন্য ওই কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরী মণি।

শেয়ার করুন