দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার, উদ্ধার বিপুল অস্ত্র

প্রকাশ:

বাংলাদেশ পুলিশ গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেশব্যাপী একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে চলমান বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য নিয়মিত মামলা ও অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযান চলাকালীন পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিস্তারিত তালিকায় রয়েছে ৭৬টি পিস্তল, ৫০টি বন্দুক, ৩৩টি এলজি, ৩০টি শুটারগান, ১৮টি রিভলবার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি এবং ১টি পেনগান।

মাদকবিরোধী অভিযানেও বড় ধরনের সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং ৩৫৪ বোতল দেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক উদ্ধারের এসব ঘটনায় মোট ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন