জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

প্রকাশ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং এ মুহূর্তে এমন কোনো সম্ভাবনা নেই। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে টেলিভিশন সাংবাদিকদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত।

জ্বালানি খাতের সংকট নিয়ে হুমায়ুন কবির মন্তব্য করেন, বিগত সময়ে জ্বালানি খাতে যে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ হয়েছে, তা এই খাতের দিকে তাকালেই স্পষ্ট হয়। বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে তিনি জানান, এ নিয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ যেকোনো নিরাপত্তা জোটে যেতে পারে।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো চাপ নয়, বরং দেশের চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনা হবে। মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের আমলের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং বর্তমান সরকার ধাপে ধাপে শ্রমশক্তি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

কলকাতায় বাংলাদেশিদের হোটেল না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনলে ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময়কালে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন