যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। দুই দেশের মধ্যে চলমান বৈরী সম্পর্কের কারণে দ্রুত কোনো কূটনৈতিক সমাধানের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে।
মঙ্গলবার (৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে অপরিশোধিত তেলের বাজার পরিস্থিতির এই তথ্য নিশ্চিত করা হয়েছে।





