হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

প্রকাশ:

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনার অগ্রগতি হচ্ছে—এমন আশার ওপর ভিত্তি করেই মূলত এই দরপতন হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, এই আলোচনার ফলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পথ খুলে যেতে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে লেনদেন শেষ হলেও, ডব্লিউটিআই ক্রুডের দাম কিছুটা কমে দিনের লেনদেন শেষ হয়েছিল।

বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হলে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে। এর ফলে হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে বলে বিনিয়োগকারীরা আশা করছেন।

শেয়ার করুন