হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে কমল তেলের দাম

প্রকাশ:

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। হরমুজ প্রণালী ব্যবস্থাপনা সংক্রান্ত একটি চুক্তির লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে প্রস্তাব বিনিময়ের খবরের জেরে এই দাম কমার ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ফিউচার্সের জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১.৪২ ডলার বা ১.৫৬ শতাংশ কমে ৮৯.৩২ ডলারে নেমে এসেছে। এর আগে দিনের শুরুতে তেলের দাম বেড়ে সর্বোচ্চ ৯৩.৩১ ডলারে উঠেছিল। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রতি ব্যারেল ১.১৪ ডলার বা ১.৩৫ শতাংশ কমে ৮৩.৩২ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুর দিকে এটি সর্বোচ্চ ৮৫.৯৪ ডলারে পৌঁছেছিল।

ক্যাপিটাল ইকোনমিক্স-এর জলবায়ু ও পণ্য বিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসাইন এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ওমান ও ইরানের মধ্যে এই আলোচনা নির্দেশ করে যে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে হয়তো ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

শেয়ার করুন