রাজধানীর রমনা থানায় নতুন জুয়া প্রতিরোধ আইনের আওতায় দায়ের করা একটি মামলায় মো. আমিনুর ইসলাম (৩৭) ও মো. সাকিব হোসেন (২৮) নামের দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ১২ জুলাই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উপপরিদর্শক (এসআই) আমির হামজা বাদী হয়ে রমনা থানায় এই মামলাটি দায়ের করেন।




