প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে কয়েকজন সদস্য যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় তারা বঙ্গভবনের দরবার হলে অবস্থান করছেন।
নতুন মন্ত্রী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এর বাইরে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় আরও রদবদল আসার সম্ভাবনা রয়েছে। এই রদবদলের অংশ হিসেবে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।





