ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন বেনিয়ামিন নেতানিয়াহু

প্রকাশ:

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রোববার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে। এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটির আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে নিজেদের সমর্থন ও শুভকামনা ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বার্তা পৌঁছে দেন। বার্তার জবাবে নেতানিয়াহু বলেন, হাভিয়ের, আপনি আমাদের একজন সত্যিকারের ঘনিষ্ঠ বন্ধু। আমরা সব সময় আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রে তাদের সমর্থন দিয়ে আসছি। আগামীকালের ম্যাচের জন্যও আমি শুভকামনা জানাচ্ছি। শুভকামনা আর্জেন্টিনার জন্য।

ফুটবল ম্যাচটি নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ থাকলেও, অনেকেই একে প্রতীকী গুরুত্বের লড়াই হিসেবে দেখছেন। এর কারণ হলো ইসরায়েল ইস্যুতে মাদ্রিদ ও বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে বিদ্যমান স্পষ্ট পার্থক্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও লক্ষ্য করা গেছে।

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের

শেয়ার করুন