নরসিংদীর মেথিকান্দা স্টেশনে বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

প্রকাশ:

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মেথিকান্দা রেলস্টেশনে ববি বেগম নামের ওই বাকপ্রতিবন্ধী বৃদ্ধা হামলা ও লুটপাটের শিকার হন। পরবর্তীতে তার মৃত্যুর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে মাঠে নামে র‌্যাব। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরবেন র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

শেয়ার করুন