হরমুজের কাছে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, তদন্তে কর্তৃপক্ষ

প্রকাশ:

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস অর্গানাইজেশন (ইউকেএমটিও) ওমানের আল খাসাবের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার তথ্য পেয়েছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, একটি মালবাহী জাহাজ জরুরি যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেয় যে, সেটিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সামুদ্রিক দুর্ঘটনা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটটি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করছে। এর আগে গতকাল একই এলাকায় একটি তেলবাহী ট্যাংকার কাছাকাছি একটি বিস্ফোরণের খবর জানিয়েছিল। তবে ইউকেএমটিও নিশ্চিত করেছে যে, এই ঘটনায় জাহাজটির নাবিকদল এবং জাহাজের কাঠামোর কোনো ক্ষতি হয়নি।

শেয়ার করুন