বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

প্রকাশ:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। রাষ্ট্রপতির আদেশক্রমে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে, সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জা ফখরুল দরবার হলের মঞ্চে আসন গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতি এবং কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই শপথ অনুষ্ঠানে ১২ শ’র অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

শেয়ার করুন