রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশ:

রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার সময় প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন। জানা গেছে, বক্তৃতা শুরু করার পর তিনি অসুস্থতাবোধ করলে বক্তব্য সংক্ষেপ করে ফেলেন। সেই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন শান্তির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থতা অনুভব করার পর দ্রুত তাকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এ অবস্থায় বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন