চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সরকারের উদ্যোগে এই ক্যাম্পেইনের জন্য পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে। রাঙামাটি ও বান্দরবান জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় ইতোমধ্যে হামের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি দাবি করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং চিকিৎসকদের কর্মস্থলে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে কঠোর নির্দেশনা কার্যকর করা হবে। রোগীদের পক্ষ থেকে চিকিৎসার পরিবেশ ও খাবারের মান উন্নতির বিষয়ে ইতিবাচক মন্তব্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ওসমানী হাসপাতালের কোনো সমস্যা থাকলে তা আগামী ছয় মাসের মধ্যে সমাধান করা হবে। এছাড়া সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলো শিগগির চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী ওসমানী হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টার দিকে মন্ত্রী সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শনে যান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। দায়িত্ব নেওয়ার পর তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। এসব হাসপাতালে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ





