বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ছুঁয়ে নতুন উচ্চতায় এমবাপ্পে

প্রকাশ:

চলতি ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে বসলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয়সূচক গোলটি করে এমবাপ্পে চলতি আসরে নিজের গোলসংখ্যা সাতটিতে উন্নীত করেছেন। বর্তমানে মেসি ও এমবাপ্পে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন। প্যারাগুয়ের বিপক্ষে এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৯-এ নিয়ে গেলেন এমবাপ্পে, যা এই প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বর্তমানে ২০ গোল নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি।

নকআউট পর্বে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১১টি, যা ব্রাজিলের রোনালডোর চেয়ে তিন গোল বেশি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন আসরের নকআউট পর্বে তিন বা তার বেশি গোল করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। তার আগে রোনালদো (১৯৯৮ ও ২০০২), গ্যারি লিনেকার (১৯৮৬ ও ১৯৯০) এবং ভাভা (১৯৫৮ ও ১৯৬২) দু’টি ভিন্ন বিশ্বকাপে নকআউটে তিন বা তার বেশি গোল করেছিলেন। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে সপ্তমবারের মতো ম্যাচ-জয়ী গোল করে পোল্যান্ডের গ্রেগর্জ লাতোর রেকর্ডেও ভাগ বসিয়েছেন এমবাপ্পে।

এদিকে ফরাসি ফুটবলের জন্য আরও একটি অর্জনের দিন ছিল এটি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচটি ম্যাচ জয়ের কৃতিত্ব দেখালো ফ্রান্স। একই সঙ্গে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম বিশ্বকাপে কোচ হিসেবে ১০টি নকআউট ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন, যা বিশ্বকাপের ইতিহাসে কোনো কোচের জন্য সর্বোচ্চ জয়।

চলতি ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে বসলেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ফরাসিরা। চলতি বিশ্বকাপে এমবাপ্পের এটি সপ্তম গোল। মেসিও এখন পর্যন্ত সাতটি গোল করেছেন। সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন মেসি ও এমবাপ্পে।

শেয়ার করুন