মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক এবং এই জোটে যুক্ত হওয়ার বিষয়ে ঢাকা কোনো ঝুঁকি দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। জোটটিতে বাংলাদেশের যুক্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি মূলত চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। তারা বাংলাদেশকে এই চুক্তিতে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা বিষয়টি নিশ্চয়ই ইতিবাচকভাবে বিবেচনা করবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্পাদিত হয়েছে। তিনি বলেন, আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি, তবে যোগদানের বিষয়টি এখনো আসেনি কারণ এটি সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভরশীল।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী, সদস্য কোনো রাষ্ট্রের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। তিনি আরও বলেন, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, তাই অন্য কারো উদ্বেগের অবকাশ নেই।
এদিকে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত। এরই অংশ হিসেবে দুই দেশ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে, যদিও এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একটি সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চ





