সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় রূপ নেবে

প্রকাশ:

জনগণের দাবি আদায়ে সরকার যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তবে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে লংমার্চ শুরুর আগে আয়োজিত এক সমাবেশে তিনি এই বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১৮ কোটি মানুষের দাবি আদায়ে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থেই আমাদের এই লংমার্চ। কোনো দুর্নীতি ও চাঁদাবাজকে আমরা বরদাস্ত করবো না।

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৩৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৩৯

শেয়ার করুন