দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

প্রকাশ:

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে এলএনজি ক্রয়ের প্রস্তাবটি সভায় উপস্থাপন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে। সভায় এটিসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো আন্তর্জাতিক করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ের জন্য এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪.৬২৫ মার্কিন ডলারে কেনা হবে। এছাড়া টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ের জন্য আরও এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪.২৫ মার্কিন ডলারে কেনা হবে।

শেয়ার করুন