জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ:

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। এক বছর মেয়াদী এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন আকন্দ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সদস্যসচিব মামুনুর রশীদ এবং মুখ্য সংগঠক মনির আহমেদ। নবনিযুক্ত আহ্বায়ক লিটন আকন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সদস্যসচিব মামুনুর রশীদ ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এবং মুখ্য সংগঠক মনির আহমেদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আংশিক এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান ও তারিফুল ইসলাম শরীফকে। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকার দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সজীব ইসলামকে যুগ্ম সদস্যসচিব (দপ্তর) এবং লিমন ভূঁইয়াকে যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) হিসেবে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের অনুমোদনের জন্য জমা দিতে হবে।

শেয়ার করুন