ইরানের সঙ্গে শলামচেহ সীমান্ত বন্ধ করল ইরাক

প্রকাশ:

ইরানের সঙ্গে থাকা শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে ইরাক। নিরাপত্তা বিষয়ক দুটি সূত্রের তথ্যের বরাত দিয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরাক সরকার এই সীমান্ত কেন্দ্রটি বন্ধের নির্দেশ দিয়েছে। সৌদি আরব শুক্রবার জানায়, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন ব্যবহার করে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পূর্ব-পশ্চিম পাইপলাইনে’ হামলা চালানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই তেল পাইপলাইনটিও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবে হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে বর্তমানে বড় আকারের একটি অভিযান চলছে। এদিকে, হরমুজ প্রণালিতে তেল বাণিজ্যের জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই পাইপলাইনটি বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। যুদ্ধ প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টাগুলো যখন থমকে আছে, ঠিক এমন সময়েই এই পাইপলাইন বন্ধের ঘটনাটি ঘটল।

শেয়ার করুন