৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল মোখতারিয়ান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফর করছেন। প্রতিবেশী দেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে গেছেন তিনি। সোমবার (২০ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মূলত দুই দেশের সীমান্ত সুরক্ষা, কৃষি খাতের উন্নয়ন এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইরানি কর্মকর্তাদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৩ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি করে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার পরিস্থিতি ও শান্তি আলোচনাকে পুনরায় গতিশীল করার বিষয়টিও এই সফরের অন্যতম উদ্দেশ্য।

সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা গোলাবর্ষণের পর পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতাকারীরা বিভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরই এই সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত যুদ্ধ বন্ধ ও শান্তি ফিরিয়ে আনাই এই সফরের প্রধান লক্ষ্য বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন