ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের কোনো সুনির্দিষ্ট কৌশল নেই

প্রকাশ:

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পর্যাপ্ত হাতিয়ার যুক্তরাষ্ট্রের হাতে থাকলেও, ওয়াশিংটনের চূড়ান্ত লক্ষ্য বা সুনির্দিষ্ট কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের সাবেক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী (নিকট প্রাচ্য বিষয়ক) জেনিফার গ্যাভিটো আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

জেনিফার গ্যাভিটো বলেন, ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো যে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, তা অবিসংবাদিত সত্য। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন চাইলে তেহরানের ওপর এই চাপ আরও বাড়াতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের কাছে এখনো সেই হাতিয়ার রয়েছে। তবে এই বিশ্লেষকের মতে, এগুলো কেবলই কিছু হাতিয়ার, কোনো সুনির্দিষ্ট কৌশল নয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বড় প্রশ্ন হওয়া উচিত—এই চাপের শেষ কোথায় বা এর মূল উদ্দেশ্য কী? এ পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যায়নি যে, এই অর্থনৈতিক চাপ ইরানের দিক থেকে তৈরি হওয়া বিপদের অবসান ঘটাতে পেরেছে অথবা তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে সমর্থ হয়েছে।

শেয়ার করুন