ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো জয়ী দল স্পেন। আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় এই মেগা ফাইনালে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পরস্পরের মুখোমুখি হবে। বাংলাদেশ থেকে ফুটবলপ্রেমীরা টেলিভিশন ও অনলাইন—উভয় মাধ্যমেই খেলাটি সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।
টেলিভিশন দর্শকদের জন্য রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। এছাড়া যারা মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চান, তাদের জন্য থাকছে অনলাইন প্ল্যাটফর্মের সুবিধা। সাবস্ক্রিপশন ফি পরিশোধের মাধ্যমে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত এই বিশ্বকাপের ফাইনাল।
উপরোক্ত মাধ্যমগুলো ছাড়াও আরও কিছু অ্যাপের মাধ্যমে খেলাটি উপভোগ করা যাবে। এর মধ্যে আইস্ক্রিন, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স প্ল্যাটফর্ম থেকেও বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা সম্ভব হবে।





