সরকারের কাজে গাফিলতি বরদাস্ত করবেন না প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

প্রকাশ:

সরকারের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান শক্ত হাতে কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা করলে আমলাতন্ত্র কিংবা রাজনৈতিক ব্যক্তি—কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে 'প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করছেন।

সরকারের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার ও বিভ্রান্তি মোকাবিলায় এই ধরনের তথ্যবহুল প্রকাশনা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান এবং ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ আউয়াল প্রমুখ।

শেয়ার করুন