চাঁদপুরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে এসআই কালামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের সময় পিন্টু দাসের সঙ্গে তার স্ত্রী রিমি এবং দুই ছেলেও ছিলেন।
জানা যায়, ২২ আগস্ট থেকে পিন্টু দাস নিখোঁজ ছিলেন এবং নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি সপরিবারে আত্মগোপনে ছিলেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, সিসিটিভিতে ট্রাকে মালামাল তোলার ফুটেজের সূত্র ধরে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গণমাধ্যমকে জানিয়েছেন, টানা দুই দিনের অভিযানের পর এই সফলতা পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঋণের চাপের কারণেই পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে গিয়েছিলেন। বর্তমানে তাকে চাঁদপুরে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় বিস্তারিত তথ্যের জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
চাঁদপুরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় পিন্টু দাসের স্ত্রী রিমি ও ২ ছেলে তার সঙ্গে ছিলেন। শুক্রবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে সপরিবারে তাকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার এসআই কালামের নেতৃত্বে পুলিশ অভিযানটি পরিচালনা করে।





