দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানোর পর সংগঠনটি এবার মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিল।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এই পরিবর্তনের ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই বাজারে কার্যকর হয়েছে।





