হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ

প্রকাশ:

পারস্য উপসাগরের হরমুজ প্রণালির দক্ষিণাংশে ভয়াবহ বিস্ফোরণের কবলে পড়েছে দুটি তেলবাহী ট্যাঙ্কার। রোববারের এই ঘটনার পর জাহাজ দুটির যাত্রা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে নিশ্চিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে বাহিনীটি এই তথ্য জানিয়েছে।

আইআরজিসির ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের চাপে পড়েই জাহাজ দুটি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করছিল। এই বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বাহিনীটি জানিয়েছে, ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান যত দিন অব্যাহত থাকবে, তত দিন এই নৌপথটি সম্পূর্ণ অনিরাপদ থাকবে।

একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, সাধারণ রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও হরমুজের এই জলপথ এখন আর নিরাপদ নয়।

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮: ১১আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮: ১১

শেয়ার করুন