ডিএমপির তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৯

প্রকাশ:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী নিয়মিত অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৯ জন, আদাবর থানা পুলিশ নয়জন এবং হাতিরঝিল থানা পুলিশ নয়জনকে গ্রেফতার করেছে। এছাড়া তেজগাঁও থানা পুলিশ পাঁচজন, শেরেবাংলা নগর থানা পুলিশ পাঁচজন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সানিউর রহমান, মো: শাওন খান, মো: রুবেল, মো: রমজান আলী, কুলসুম বেগম, মো: পারভেজ ওরফে জয়, মো: শরিফুল ইসলাম, মো: শফিক, মো: সোহেল, আ. ম সোহেল মোল্লা, মো: সজল, মো: শাকিল আহম্মেদ, মো: মনির হোসেন, মোহাব্বত, মো: শাকিল, মো: আকাশ, মো: রাজীব, মো: সাগর হোসেন, মো: আয়াতুল্লাহ জিকো, মো: তালেব, মো: পারভেজ, মো: মোবারক হোসেন বাবু, মো: সুমন, শফিউল আলম, মো: রাজিবুল হক, মো: সোহেল হাওলাদার, মো: সাজেদুল, মো: আকাশ, মো: তরিকুল হাওলাদার, মো: শাহআলম, মো: রেজোয়ান আনছারী, মো: বালাকুল মিয়া, মো: বাদশা, মো: শাহাদত হোসেন, মো: মনির মিয়া, মো: মিজানুর রহমান, মো: ডালিম, মো: সাগর, ভিকি, আলিফ আহম্মেদ শেখ তামিম, মো: ফারুক হোসেন, সায়েম, মো: সাব্বির, মো: রাজু, মো: ফরহাদ, মো: মাহিম, মো: শাকিল, মো: রাব্বি, মো: শেখ রিফাত আহম্মেদ, মো: উজ্জল, মো: হাসনাত আরাফাত আকাশ, মো: মেহেদী, মো: তাজুল ইসলাম, মো: পাপ্পু সর্দার ওরফে মো: পিয়াস ওরফে পাপ্পু, শামীম, মো: রফিক, আলমগীর হোসেন, পারভেজ এবং আমজাদ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন