ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার, রহস্য উদ্‌ঘাটনের দাবি ডিএমপির

প্রকাশ:

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মো. ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় তার মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় এবং হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তদন্তের সার্বিক অগ্রগতি এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামীকাল সকাল সাড়ে ১১টায় ব্রিফিংয়ের আয়োজন করেছে ডিএমপি। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এই ব্রিফিং পরিচালনা করবেন। সেখানে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য, ঘটনার পেছনের কারণ এবং গ্রেপ্তার ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন