সংসদে কথা বলায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেপুটি স্পিকারের অনুরোধ

প্রকাশ:

জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনার সময় এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সংসদ কক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়।

বিষয়টি ডেপুটি স্পিকার কায়সার কামালের নজরে এলে তিনি তাঁদের উদ্দেশে বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।’

ডেপুটি স্পিকারের এই অনুরোধের পরও সেলিনা সুলতানা তাঁর বক্তব্য অব্যাহত রাখেন। এ সময় ডেপুটি স্পিকার পুনরায় তাঁদের থামার জন্য বলেন। তিনি বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং এলজিআরডি প্রতিমন্ত্রী, বসে আস্তেধীরে কথা বলুন। যাতে ওনার কথা শুনতে পারি।’

শেয়ার করুন