২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

প্রকাশ:

সরকার নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আগের দায়িত্ব পালন করা সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পূর্বের সকল নিয়োগ বাতিলপূর্বক ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি. ও. নং ৬ অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই নতুন নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল তাদের দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন