দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৩২৭

প্রকাশ:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩২৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ১৪২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে সেখানে ১৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শেয়ার করুন