কলকাতায় নিহত বাংলাদেশিদের লাশ দ্রুত ফেরাতে তৎপর পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং আনুষঙ্গিক আইনি ও আনুষ্ঠানিকতা শেষ করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই হোটেলে পাঁচজন বাংলাদেশি অবস্থান করছিলেন এবং স্থানীয় পুলিশ তাদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার পুরো বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি ঘটনাস্থলের হোটেল ও সংশ্লিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

শেয়ার করুন