ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সমাবেশের উদ্বোধন করেন।
সমাবেশ শুরুর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়। চিকিৎসক সমাবেশকে কেন্দ্র করে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা ওড়ানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





