ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ বাংলাদেশি নাবিকসহ ২৪ জন

প্রকাশ:

ভারতের ওড়িশা উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরগামী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। জাহাজটিতে থাকা ২৪ জন নাবিকের মধ্যে একজন বাংলাদেশি, তিনজন মিয়ানমারের এবং ২০ জন চীনের নাগরিক রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ নাবিকদের উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম 'মেরিনট্রাফিক'-এর তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে আকরিক লোহা বোঝাই করে ২০ আগস্ট সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয় পুরমের 'মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার' জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান 'ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড'-এর পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি উদ্ধারকাজে সহায়তার অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় কোস্ট গার্ডের জাহাজ 'বরাদ', 'আনমোল' এবং শ্রী বিজয় পুরম থেকে 'বিজীত' নামের আরও একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন