সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার পরিধি বাড়ানো হয়েছে। নতুন করে চারজন পূর্ণমন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এদের নিয়ে বর্তমান মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৫২ জনে।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজে শপথ গ্রহণের পরপরই তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। এছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।





