মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ইতিমধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ রাতেই বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে।
সূত্র অনুযায়ী, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া ৪ জনের মধ্যে বিএনপি নেতা আবদুল মঈন খান এবং জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ রয়েছেন বলে জানা গেছে।





