নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালে বাস, পথচারী নিহত

প্রকাশ:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ায় রফিকুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম পেশায় একটি হোটেলের কর্মচারী ছিলেন। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিস্থান পরিবহনের বাসটি কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে থামানোর চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সরাসরি হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালও ভেঙে যায়। গেটের সামনে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া বাসে থাকা শিশুসহ আরও দুইজন যাত্রী এ ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসচালককে আটক করেছে।

শেয়ার করুন