বরিশাল বোর্ডে ৫ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি

প্রকাশ:

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় আশঙ্কাজনক ফলাফল পাওয়া গেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, তিনটি জেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অকৃতকার্য হওয়া এই বিদ্যালয়গুলো বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় অবস্থিত।

তালিকায় থাকা বিদ্যালয়গুলোর মধ্যে ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন এবং কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এছাড়া পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

বরিশাল জেলার বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয়, যেখান থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যমতে, এই পাঁচটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই এবার এসএসসি পরীক্ষায় সফল হতে পারেনি।

শেয়ার করুন