আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নিল মিসর

প্রকাশ:

ম্যাচের শুরুটা একেবারেই ভালো হয়নি আর্জেন্টিনার জন্য। খেলার প্রথম ১৫ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়েছে আলবিসেলেস্তেরা। আফ্রিকার দল মিসরের হয়ে গোলটি করেছেন ডিফেন্ডার ইয়াসের ইব্রাহিম। তার দুর্দান্ত হেডে ১-০ ব্যবধানে লিড নিয়েছে মিসর।

ম্যাচের ১৫তম মিনিটে মাঝমাঠ থেকে মারওয়ান আত্তিয়া একটি নিখুঁত ক্রস পাঠান আর্জেন্টিনার বক্সে। সেই বলটি ডিফেন্ডারদের নজর এড়িয়ে ইয়াসের ইব্রাহিম খুঁজে নেন এবং শক্তিশালী হেডে বল জালে পাঠান। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলটি ঠেকানোর জন্য ঝাঁপ দিলেও নাগাল পাননি। বলটি ডান দিকের কোণ ঘেঁষে জালে জড়ায়।

গোল হজম করার আগে থেকেই আর্জেন্টিনা বেশ অস্বস্তিতে ছিল। ম্যাচের প্রথম ১০ মিনিটেই মাঝমাঠে একাধিকবার বলের দখল হারিয়েছে দলটি। সমন্বয়হীনতা ও ভুল পাসের কারণে আক্রমণ গড়ে তুলতেও তাদের বেশ হিমশিম খেতে দেখা গেছে। ১৫ মিনিট শেষে ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে রয়েছে মিসর।

শেয়ার করুন