ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মৃদু কম্পন অনুভূত

প্রকাশ:

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূ-কম্পন অনুভূত হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের ৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূ-কম্পনটি ভূপৃষ্ঠের ৪৮ দশমিক ৯ কিলোমিটার গভীর থেকে উৎপন্ন হয়েছে।

তবে এই ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন